চট্টগ্রামে ৯৪৩ বোতল মদ আটক
কর্ণফুলী নদীর মোহনায় কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৯৪৩ বোতল বিদেশী মদসহ একটি ইঞ্জিন বোট আটক করেছে।
সোমবার কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত আনুমানিক একটার দিকে কর্ণফুলী নদীর মোহনায় লেফটেন্যান্ট কমান্ডার মোস্তাফিজুর রহমান ও লেফটেন্যান্ট কমান্ডার এহসান উল্লাহের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এসব বিদেশী মদ আটক করে।
কোস্টগার্ডের হিসাব অনুযায়ী ইঞ্জিনবোটসহ আটককৃত মদের আনুমানিক মূল্য সাড়ে ২৫ লাখ টাকা। এ অভিযানের কথা আগেভাগে টের পেয়ে চোরাচালানীরা বোট ছেড়ে পালিয়ে যায়।
