চট্টগ্রামে ব্যাংক থেকে টাকা ছিনতাইকালে আটক ২
নগরীর ইসলামী ব্যাংক আন্দরকিল্লা শাখায় ব্যাংকের ভিতর থেকে এক গ্রাহকের দুই লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় উপস্থিত লোকজন সোমবার সকালে দুই ছিনতাইতারীকে আটক করেছে।
বাবুল মোল্লা (৩৮) ও মোহাম্মদ খোকন (৪০) নামে এ দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
ছিনতাইকারীদের কাছ থেকে পুরো টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
কোতোয়ালী থানার এস আই রুহুল আমিন জানান, সকাল সাড়ে ১১টার দিকে ফয়েজউল্লাহ নামে এক ব্যক্তি টিটি করার জন্য দুই লাখ টাকা নিয়ে ব্যাংকে আসেন। তিনি যখন ব্যাংকের ভিতরে বসে টাকা গুনছিলেন তখন ছিনতাইকারীদের একজন টাকা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। টাকার মালিকের চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করে আন্দরকিল্লা মোড়ে দুজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের থানায় নিয়ে আসে।
