২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দিনের বেলায় বাস ডাকাতি, আহত ১০

নাভারণ-সাতক্ষীরা সড়কে যাত্রীবাহী একটি কোচে ডাকাতি করে ডাকতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে সোমবার।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 04:57 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

ডাকাতদের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে কোচের সুপারভাইজার আরিফসহ ১০ যাত্রী আহত হন।

যাত্রীরা জানান, সাতক্ষীরা থেকে ঢাকা যাওয়ার পথে সকাল ১০ টার দিকে শার্শার বাগ আঁচড়ায় পৌঁছলে সাত ব্যাক্তি কোচে (ঢাকা মেট্রো-ব ১৪-১১৪৪) ওঠে। কিছুক্ষণ পর ওরা অস্ত্রের মুখে চালককে জিম্মি করে কোচের নিয়ন্ত্রণ নেয়। ডাকাতি শেষে যাদবপুর-কামারবাড়িতে তারা নেমে যায়।

কোচটি এখন শার্শা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

শার্শা থানার এসআই মোহাম্মদ কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে কোচ ডাকাতির কথা স্বীকার করে বলেছেন,“আমরা এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।”