২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় গণপিটুনিতে নিহত ৩

গণপিটুনিতে তিন ছিনতাইকারী রোববার নিহত হয়েছে ভালুকা উপজেলার বাটাজোড়ে । উত্তেজিত জনতা ছিনতাইকারীদের গাড়িতেও অগ্নিসংযোগ করে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 04:32 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

তিন ছিনতাইকারীর পরিচয় পাওয়া যায়নি।

অতিরিক্ত সহকারি পুলিশ সুপার দেওয়ান লালন শাহ বলেছেন, ছিনতাইকারীরা স্কুল যাওয়ার সময় কচিনা বাজারে এক ছাত্রীর গলার চেইন ছিনিয়ে নিয়ে প্রাইভেট কারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় সকালের দিকে ।

মোবাইল ফোনে ছিনতাইয়ের খবর পেয়ে লোকজন বাটাজোড়ে ব্যারিকেড দেয়। দূর থেকে তা দেখে তারা গাড়ির মুখ ঘুরিয়ে পালগাঁও গ্রামের দিকে যেতে থাকে।

কিন্তু জনতা তাদের ধাওয়া করে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় তিন ছিনতাইকারী ।