২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যাকেজ প্রস্তাবের বাকি অংশ শিগগিরই বাস্তবায়ন করা হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, প্যাকেজ প্রস্তাবের বাকি অংশ খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 03:43 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

সোমবার দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নির্বাচন সংশ্লি¬ষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক এক বৈঠকে রাষ্ট্রপতি এ কথা বলেন।

ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, “আল্লাহর অশেষ রহমতে বিদ্যমান রাজনৈতিক সংকট অনেকাংশে নিরসন হয়েছে। প্যাকেজ প্রস্তাবের অবশিষ্ট অংশসহ বাকি সমস্যাগুলো অচিরেই সমাধান হয়ে যাবে।”

রাজনৈতিক দলগুলো আরো বেশি সংযম, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহমর্মিতা পদর্শন করবে তলে তিনি আশা প্রকাশ করেন।

বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিডিআর, র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তাদের প্রয়োজনীয় দিক্ নির্দেশনা দেন।

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনগ্যাহ্য নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সব ভয়-ভীতি ওচাপের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে আপসের কোনো সুযোগ নেই।”

রাষ্ট্রপতি আরো বলেন, “ত্রুটিমুক্ত, নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু ওবিশ্বাসযোগ্য নির্বাচনের প্রধান শর্ত। এ জন্য জনগণ বিশেষ করে ভোটারদের আস্থা ও বিশ্বাস অর্জন করা জরুরি।”

বর্তমান ভোটার তালিকা সংশোধন শেষে নির্র্ভুল তালিকা প্রকাশ করা হলে সংশয় বহুলাংশে দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।