টিএসসিতে বিজয় দিবসের কনসার্টে মারামারি, ভাংচুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিজয় দিবস উপলক্ষে শনিবার রাতে ছাত্রদল আয়োজিত কনসার্টে মারামারি ও ভাংচুর হয়েছে। এ সময় আহত হন দশজন।
তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরিচয় পাওয়া গেছে একজনের। তার নাম দ্বীপায়ন সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
