হবিগঞ্জে যুবলীগ ও যুবদল নেতার বাসায় সেনা অভিযান
বিভিন্ন অভিযোগের কারণে সেনাবাহিনী জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও সদর থানা যুবদল সভাপতি এম এ মান্নানের বাসায় অভিযান চালিয়েছে মঙ্গলবার রাত ৩ টার দিকে।
এম এ মান্নানকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়। আর আতাউর রহমান সেলিমকে তার বাসায় পাওয়া যায়নি।
মান্নানকে ছেড়ে দেয়ার কারণ জানতে চাইলে এসপি এম এ মান্নান বলেন, যুবদল নেতার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়।
সেনা বাহিনীর হবিগঞ্জের ইন চার্জ ক্যাপ্টেন তাহের অভিযানের কথা স্বীকার করেছেন।
পুলিশ সুত্রে জানা যায়, আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে জায়গা দখল, পত্রিকা অফিস ভাংচুর ও অগ্নিসংযোগসহ সন্ত্রাসী তৎপরতা চালানোর অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।
