১০ হাজার জনের হজযাত্রা অনিশ্চিত
প্রায় ১০ হাজার হজ্বযাত্রীর মক্কায় পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখন পর্যন্ত সৌদি আরবে বিমান অবতরণের অনুমতিপত্র না মেলায় এ জটিলতা সৃষ্টি হয়েছে।
উত্তরায় হাজী ক্যাম্পের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, সৌদি আরবের বিমান বন্দরে অতিরিক্ত ফ্লাইটের অবতরণের অনুমতি না পাওয়ায় এই অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
ক্যাম্পের কর্মকর্তা আবি আব্দুল্লাহ বলেন, “নন ব্যালটি হজযাত্রী পরিবহণে যে কোন সংকট এড়ানোর জন্য ধর্ম মন্ত্রণালয়কে অতিরিক্ত ফ্লাইটের অবতরণের অনুমতিপত্র পাওয়ার জন্য এখনই আগাম ব্যবস্থা নিতে হবে।”
আব্দুল্লাহ বলেন, “চলতি বছর হজ পালনের আশা করছেন এমন প্রায় ১০ হাজার হজযাত্রীর জন্য আমরা অতিরিক্ত স্লটের (বিমান অবতরণের অনুমতিপত্র) ব্যবস্থা করতে না পারলে তাদের লক্ষ্য পূরণ হবে না।”
সূত্র জানায়, বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৬শ’ জন হজ পালন করতে ঢাকা ছাড়ছেন। কর্মকর্তারা বলেছেন, ফ্লাইটের বর্তমান হার বেসরকারী ব্যবস্থাপনায় সৌদি আরব গামী বাদবাকি হজ্বযাত্রী পরিবহণের জন্য পর্যাপ্ত নাও হতে পারে।
কর্মকর্তারা জানান, বেসরকারী ব্যবস্থাপনায় সৌদি আরবগামী ২৮ হাজারেরও বেশি হজযাত্রীর আবাসনের ব্যবস্থা ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এর বিপরীতে গত কয়েক দিনে বেসরকারী ব্যবস্থাপনায় ২২ হাজার আবেদনকারীর মধ্যে ১৯ হাজার ভিসা ইস্যু করা হয়েছে।
কারণ সৌদি সরকার হজযাত্রীদের ভিসা ইস্যুর করার আগে আবাসনের অনুমতি পাওয়ার যে নীতিমালা রয়েছে তা কঠোরভাবে অনুসরণ করছে। এই নীতিমালা অনেক অ্যাজেন্সিকে বিপাকে ফেলে দিয়েছে। কারণ এ সমস্যা সমাধানে প্রচেষ্টা চালিয়েও তাদের অনেকেই শর্ত পূরণ করতে পারছেনা।
হজ ক্যাম্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হজ কর্মকর্তা ওয়ালিউর রহমান এই সমস্যা সমাধানে মধ্যস্থতা করে যাচ্ছেন। তার প্রচেষ্টায় ইতিমধ্যে শনিবার ৪ হাজারের বেশি হজযাত্রীর আবাসনের অনুমতি পাওয়া গেছে। এছাড়া এ ব্যাপারে আরো দ্রুত প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও তারা জানান।
নতুন নীতিমালা অনুযায়ী, সব অ্যাজেন্টকে অবশ্যই আবাসনের অনুমতিপত্র (ক্লিয়ারেন্স) এবং মোয়াল্লেম (হজযাত্রীদের দল নেতা) ও বাড়ির মালিকের (মোয়াজ্জেম) মধ্যে সাক্ষরিত চুক্তিপত্র পেতে হবে।
রোববার সকালে হাজী ক্যাম্পে গিয়ে এখনো অনুমতিপত্র এস পৌঁছায়নি এমন অনেক হজযাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়।
ফ্লাইটের জন্য অপেক্ষমান কয়েক শত হজযাত্রীর মধ্যে এমন একজন পিরোজপুরের ভান্ডারিয়ার আকলিমা খাতুন।
ফ্লাইটের বিষয়ে প্রশ্ন করা হলে হতাশ আকলিমা খাতুন বলেন, “আমার ফ্লাইট কখন তা আমি এখন পর্যন্ত নিশ্চিত না। কিন্তু আমার ট্রাভেল অ্যাজেন্ট আমাকে রোববার ক্যাম্পে দেখা জন্য বলেছেন।”
একই জেলার ভান্ডারিয়া ভিটাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রব বলেন, “আমি রোববার সন্ধ্যায় যাত্রা করতে পারি বলে আমার অ্যাজেন্ট আমাকে জানিয়েছিল। কিন্তু আমি এখন পর্যন্ত আমার অনুমতিপত্র এবং ভ্রমনের অনান্য কাগজপত্র হাতে পাইনি।”
ফ্লাইট নিশ্চিত হয়নি এমন আরো কয়েকশ হজযাত্রীকে ক্যাম্পে অপেক্ষা করতে দেখা গেছে। তাদের অ্যাজেন্সির বিষয়ে জানতে চাওয়া হলে অপেক্ষামান হজযাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ময়মনসিংহ থেকে আসা ক্ষুব্ধ একজন প্রশ্ন করেন, “এক মাসেরও বেশি আগে সব খরচ পরিশোধ করা সত্তেও কেন আমাকে অপেক্ষা করতে হচ্ছে তা আমি বুঝতে পারছি না?।”
অপর একজন হজযাত্রী বলেন, “আমাদের ফ্লাইটের বিষয়ে খোঁজখবর নিতে আমরা প্রায় প্রত্যেকদিনই এখানে আসি, কিন্তু এখন পর্যন্ত কোন ক্লিয়ারেন্স পাওয়া যায়নি।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রতিবেদককে বলেন, “তাদের ফ্লাইটের অনেক আগেই সব হজযাত্রীর ভ্রমনের কাগজপত্র হাতে পাওয়া উচিত।”
তিনি আরো বলেন, “বৈধ যাত্রীদের শেষ মিনিট পর্যন্ত তাদের অনুমতিপত্রের জন্য অপেক্ষায় থাকা উচিত নয়। কিন্তু এ ক্ষেত্রে অধিকাংশের ক্ষেত্রেই তা ঘটছে।”
