২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবু হত্যার প্রতিবাদে রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালিত

ছাত্রলীগ নেতা আহসান হাবীব বাবু হত্যার প্রতিবাদে রাজশাহী জেলা ছাত্রসংগ্রাম পরিষদের ডাকে রাবি, রুয়েটসহ নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার ছাত্র ধর্মঘট পালিত হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 03:35 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

ফলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হয়নি। প্রশাসনিক ভবন বন্ধ ছিল। রুয়েট ও রাবির বাসও চলেনি।

রাবি ক্যাম্পাসে সকাল থেকেই ছাত্র সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা দফায় দফায় মিছিল সমাবেশ করে।

কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন রাবি ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন মুন, সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, রশিদুল ইসলাম, মাহমুদুল হাসান রুবেল, জাসদ ছাত্রলীগ সভাপতি তৈমুর ফারুক তুষার, প্রচার সম্পাদক মুকুট, দফতর সম্পাদক জেরিন প্রমূখ।

রাজশাহী কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, সরকারি সিটি কলেজ, রাজশাহী মেডিকেল কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগ্রাম পরিষদ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে র‌্যাবের এনকাউন্টারে ছাত্রলীগ নেতা বাবু নিহত হয়।