২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ট্রলার ডুবিতে ৬ জনের মৃত্যু

মোহনগঞ্জ উপজেলার কংশ নদীতে শনিবার যাত্রীবাহী ট্রলার ও লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 02:40 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এ ঘটনায় কমপক্ষে অর্ধ শতাধিক নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নদীর চরহাইজদা বেড়িবাঁধের কাছে ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রলারটি মোহনগঞ্জ থেকে লেপসিয়া বাজারের উদ্দেশ্যে যাত্রা করে পাগলাজুরে পৌঁছলে সুনামগঞ্জ থেকে আসা লাল সাহেব নামে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।

নিহতদের তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন জেলার বারহাট্টা উপজেলার ভাটীপাড়া গ্রামের মোঃ আব্দুল হাই (৩২) ও রতন মিয়া (৩০) এবং কুলপতাক গ্রামের বাবুল মিয়া (২৮)।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে নেত্রকোনা থেকে দমকল বাহিনীর ডুবুরি ও স্থানীয় পুলিশ এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।

স্বজনদের খোঁজে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন।