২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যিক ব্যাংকগুলো শুক্র, শনিবার খোলা রাখার নির্দেশ

বৈদেশিক বাণিজ্য ও লেনদেনের সুবিধার্থে বাণিজ্যিক ব্যাংকগুলোর সমুদ্র, স্থল ও বিমান বন্দরে অবস্থিত শাখাসহ অন্যান্য স্থানের আমদানি-রপ্তানী বাণিজ্য লেনদেন সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখা (অথরাইজড ডিলার) প্রতি শুক্রবার ও শনিবার খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 06:02 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এর মহাব্যবস্থাপক গোলাম মুস্তাফা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। যেসব শাখা খোলা রাখা হবে সেগুলোর অফিস ও লেনদেন সময়সূচি ব্যাংকগুলো নিজেরাই নির্ধারণ করতে পারবে মর্মে ব্যাংকগুলোকে জানানো হয়েছে।