ডেমরায় দুই কোটি টাকার ভারতীয় মালামাল উদ্ধার
দুই কোটি টাকার ভারতীয় কাপড় ও তৈরি পোশাক উদ্ধার করা হয়েছে রোববার গভীর রাতে ডেমরা ঘাট এলাকা থেকে।
কোস্ট গার্ডের ক্যাপ্টেন ইমরান জানান, কাষ্টমস ও কোস্ট গার্ড সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে বালিবাহী একটি কার্গো থেকে এসব মালামাল উদ্ধার করে। এগুলো চোরা পথে ভারত থেকে আনা হয়েছে।
তিনি বলেন, “আটক মালামালের মূল্য আনুমানিক দুই কোটি টাকা। কার্গোটি আটক করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।”
মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নারায়ণগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
