চট্টগ্রামে দুই সহোদরের যাবজ্জীবন
বন্দরনগরী চট্টগ্রামে একটি হত্যা মামলায় দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। মহানগর অতিরিক্ত দায়রা জজ একরামুল হক সোমবার এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামীরা হচ্ছে কোরবান আলী (২৬) এবং রেহান আলী (২৪)। তাদের বাড়ি রৌওফাবাদে।
মামলার এজাহারে জানা যায়, ২০০০ সালের ডিসেম্বরে নগরীর বায়েজীদ বোস্তামি এলাকার রৌওফাবাদে একটি সাইকেলকে কেন্দ্র করে দুই ভাই প্রতিবেশী ইমরান (২৫) কে হত্যা করে।
