২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দুই নির্বাচন কমিশনার শপথ নিতে সুপ্রিমকোর্টে

সাবেক পুলিশ প্রধান ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক সচিব মোদাব্বির হোসেন চৌধুরী এবং সাবেক জেলা জজ ও সাবেক দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক সাইফুল আলম নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিতে সুপ্রিমকোর্টে গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 04:07 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এদিকে নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুগ্মসচিব আজিজুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তাদেরকে শপথ গ্রহণ শেষে অভ্যর্থনা জানিয়ে আনার জন্য হাইকোর্টে গেছেন। রেওয়াজ অনুযায়ী শপথ গ্রহণের পর তাদেরকে নির্বাচন কমিশন সচিবালয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও অপর কমিশনারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।