রাত ১২ টা ০১ মিনিটে মাম্মী হত্যাকারী স্বামী রিপনের ফাঁসি
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর মাম্মী হত্যা মামলার প্রধান আসামী স্বামী রিপনের ফাঁসি সোমবার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর হবে।
হত্যাকান্ডের সাত বছর পর চাঞ্চল্যকর এ মামলার রায় কার্যকর হচ্ছে।
১৯৯৯ সালের ৩০ অক্টোবর রাতে মাম্মী তার স্বামীর হাতে নৃশংসভাবে খুন হয়। এ মামলায় স্বামী রিপন, শাশুড়ী মনোয়ারা ও ননদ রুনা আক্তারকে আসামী করে নারায়ণগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিহতের বড় ভাই এ্যাডভোকেট বিএম হোসেন। তৎকালীন জেলা ও দায়রা জজ এ মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দেন। পরে উচ্চ আদালত রিপন ছাড়া বাকীদের সাজা মওকুফ করেন।
মামলার প্রধান কৌসুলী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফাঁিস মওকুফ করতে রিপনের ক্ষমা প্রার্থনা আবেদন নাকচ করে দেওয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
কলেজ ছাত্রী মাহমুদা সুলতানা মাম্মী প্রেম করে গৃহশিক্ষক আবুল কালাম আজাদ রিপনকে বিয়ে করেছিলেন। দাম্পত্য কলহের জের ধরে ১৯৯৯ সালের ৩০ অক্টোবর শহরের বেপারী পাড়ার বাসায় রিপন তাকে গলা টিপে হত্যা করে লাশ সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখে।
