২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে পুরোনো প্রশ্নে পরীক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের দ্বিতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষা ২০০৫ এর পঞ্চম পত্র পরীক্ষা ২০০৩ সালের প্রশ্নপত্রে নেওয়া হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 05:38 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

শিক্ষার্থীরা জানান, শনিবার আইন বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ চুড়ান্ত পরীক্ষা-২০০৫ এর পঞ্চম পত্র ‘হিন্দু ও রোমান আইন’ অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র পেয়ে শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ওপরে ২০০৫ এর স্থলে ২০০৩ সাল লেখা দেখে হলে কর্তব্যরত শিক্ষকদের জানান। কর্তব্যরত শিক্ষকেরা তখন ছাত্রছাত্রীদেরকে প্রশ্নপত্রের ওপর ২০০৩ সালের জায়গায় ২০০৫ লিখে নিতে বলেন। এভাবে শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করেন। পরে সেই প্রশ্নপত্র ও ২০০৩ সালের প্রশ্নপত্র মিলিয়ে উভয় প্রশ্নপত্র এক বলে জানা যায়।

এ ব্যাপারে আইন বিভাগের দ্বিতীয় বর্ষ পরীক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হালিমা খাতুন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। এটা একটি ভুল হয়েছে।’

আইন বিভাগের সভাপতি কাজী মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘এটা আমাদের ভুল হয়েছে। মঙ্গলবার একাডেমিক কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’