তারেকের বিরুদ্ধে পাবনায় মানহানির মামলা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য রাখার অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে জেলার আমলি আদালত ১-এ রোববার একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে।
আদালত মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে আগামী ১৫ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছে।
মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম সাইদুল হক চুন্নু।
এদিকে তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জেলা ছাত্রদল ও যুবদল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান।
