জাবি ভর্তি পরীক্ষার নতুন সময়সূচী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ‘ক’ ও ‘ঘ’ ইউনিটে ভর্তির স্থগিত লিখিত পরীক্ষার নতুন সময়সূচী ঘোষণা করেছে।
রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ক’ ইউনিটভূক্ত (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) রসায়ন, পরিবেশ বিজ্ঞান, পরিসংখ্যান ও ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের পরীক্ষা ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ‘ঘ’ ইউনিটভূক্ত (জীববিজ্ঞান অনুষদ) উদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিদ্যার পরীক্ষা ৪ ডিসেম্বর এবং ফার্মেসি, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান পরীক্ষা ৫ ডিসেম্বর এবং মাইক্রো বায়োলজি বিভাগের পরীক্ষা ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিদিন মোট পাঁচ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস পরীক্ষা শুরুর আগে ডীন অফিস থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের www.juniv.edu ওয়েবসাইটে জানা যাবে।
