জিয়া সার কারখানায় উৎপাদন ফের বন্ধ
অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সারকারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
অ্যামোনিয়া গ্যাস সংকট দেখা দেওয়ায় রোববার ভোররাত থেকে জিয়া সার কারখানার সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে জানা গেছে।
দৈনিক ১ হাজার ৬ শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম জিয়া সার কারখানায় সার তৈরির প্রধান কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সংকটের কারণে গত তিন মাসে বেশ কয়েকবার ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল।
কারখানার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ চলছে।
