২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ৩ টি জাহাজকে জরিমানা

বন্দরে কালো ধোঁয়া ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে এমভি অরিয়নস নামে হংকংয়ের পতাকাবাহী একটি জাহাজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 09:13 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

শুক্রবার ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনীর চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার বন্দর চ্যানেলে অবৈধভাবে নোঙর করার অপরাধে এমভি জাবাল নূর ও এমভি এমবিডি-১ নামে আরো দুটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।