সাতক্ষীরা ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে আইনজীবী সমিতির কর্মসূচী
সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ ম্যাজিস্ট্রেটদের স্বেচ্ছাচারিতা, অসদাচরণ, অনিয়ম এবং বিচারের নামে প্রহসনের প্রতিবাদে আইনজীবী সমিতি সোমবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে।
রোববার বিকেলে সমিতির সভাপতি অ্যাডভোকেট তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, ২০ নভেম্বর ও ২১ নভেম্বর বেলা ১২টা পর্যন্ত এবং ২৩ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন উপলক্ষে কোনো আইনজীবী ম্যাজিস্ট্রেট আদালতের কোনো মামলা পরিচালনা করবেন না।
সমাবেশে গৃহিত সিদ্ধান্তে আরও বলা হয়, দাবিসমূহ পূরণের ব্যবস্থা না নিলে সাধারণ সভার মাধ্যমে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।
