২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বোমায় একজন নিহত

সন্ত্রাসীদের বোমা হামলায় সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন গাংনী উপজেলায় রোববার গভীর রাতে। তিনি গাংনী বিএনপির সহ সভাপতি।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন জনকে সকালে আটক করা হয়েছিল। তবে পরে তাদের ছেড়ে দেয়া হয়। এরপর সোমবার বিকাল চারটার দিকে চৌগাছা গ্রামের গাজীউর রহমানকে (৩৫) পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে।

পুলিশ সুপার এস এম রোকনুদ্দিন জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার চৌগাছাপাড়ার নিজ বাড়িতে সন্ত্রাসীরা সিদ্দিককে লক্ষ্য করে দুটি বোমা ছুঁড়ে মারে। এতে তার হাত ও পা উড়ে যায়। রাতেই চিকিৎসার জন্য কুষ্টিয়া নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।