অবরোধের কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাশ ও পরীক্ষা স্থগিত
১৪ দলের অবরোধ কর্মসূচির কারণে বাংলাদেশ ইউনিভার্সিটি এবং মোহাম্মদপুর প্রিপারেটরী ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বালক ও বালিকা শাখার সব ক্লাশ ও পরীক্ষা অবরোধ চলা পর্যন্ত স্থগিত থাকবে।
ইউনিভার্সিটির এক প্রেস বিবৃতিতে মঙ্গলবার বলা হয়, অবরোধ শেষে ইউনিভার্সিটির ক্লাশ ও পরীক্ষা যথারীতি আবার শুরু হবে। ক্লাশ ও পরীক্ষা স্থগিত থাকলেও চালু থাকবে অফিস ও ভর্তি কার্যক্রম।
এ ছাড়া বিদ্যালয়ের পক্ষ থেকে অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দশম শ্রেণীর ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার জন্য বুধবারের নির্বাচনী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। চালু থাকবে অফিস ও ভর্তি কার্যক্রমও।
