দশ উপদেষ্টাকে নিয়ে ইয়াজউদ্দিনের রুদ্ধদ্বার বৈঠক
তত্ত্বাবধায়ক সরকার প্রধান ও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ রোববার সন্ধ্যায় ১০ উপদেষ্টাকে নিয়ে বঙ্গভবনে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন।
রাষ্ট্রপতির তথ্য সচিব মোকলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেছেন, “এটা একটা অনানুষ্ঠানিক সভা। এ কারণে সভা শেষে অন্যান্য দিনের মত কোন ব্রিফিং দেয়া হবেনা। অনুমতিও দেয়া হবেনা কোন সাবাদিককে ভিতরে যাওয়ার ।”
সাধারণত কোন সভা চলার সময় শুধু ছবি তোলা বা ভিডিও ফুটেজ নেয়ার জন্য বিভিন্ন টেলিভিশন ও পত্র-পত্রিকার সাংবাদিকদের ভিতরে যাওয়ার অনুমতি দেয়া হয়ে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অবরোধ কর্মসূচীর কারণে কড়া পুলিশী প্রহরার মধ্য দিয়ে উপদেষ্টারা একে একে বঙ্গভবনে প্রবেশ করেন।
সূত্র জানায়, বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং উদ্ভুত সমস্যা সমাধানের একটা উপায় খুঁজে বের করার জন্য এই সভা ডাকেন রাষ্ট্রপতি।
