১৮ নভেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স ও সনাতন পদ্ধতির সব পরীক্ষা অনিবার্য কারণবশত: আগামী ১৮ নভেম্বর ২০০৬ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
১৯ নভেম্বর ২০০৬ রোববার থেকে পরীক্ষাসমূহ নির্ধারিত সময়-সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
স্থগিত পরীক্ষাসমূহের পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে।
