২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় বিদেশী মুদ্রা আটক

প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকার সমমানের বিদেশী মুদ্রা আটক করা হয়েছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে। তবে পাচার চেষ্টার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

কাস্টমস সূত্র জানায়, গোপনে খবর পেয়ে বিমানবন্দরের লাগেজ কন্টেইনারে রাখা একটি সুটকেস থেকে প্রায় ৯ লাখ ৬৫ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। বাংলাদেশী মুদ্রায় তা প্রায় ১ কেটি ৭৪ লাখ টাকার সমান।

বিমান বন্দর সূত্র জানায়, দুবাইগামী কাতার এয়ারওয়েজের যাত্রী ‘চৌধুরী কে’ স্যুটকেসটির মালিক। তার পুরো নাম স্যুটকেসটির ওপর লেখা নেই।

এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।