জাবির ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির আবেদন ফরম ও নির্দেশিকা সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ নভেম্বর পর্যন্ত অগ্রণী ব্যাংকের ফার্মগেট, জাতীয় জাদুঘর, সাভার বাজার রোড ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা থেকে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ পরিচালক সালাম সাকলাইনের সঙ্গে ০১৫৬৩২৬৬১৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
