২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বোমা তৈরির বিপুল সরঞ্জামসহ গ্রেফতার ৯

বোমা তৈরির বিপুল সরঞ্জামসহ ৯ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে সোমবার রাতে সদরের সুকুন্দিবাগ এলাকা থেকে ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তারা সুকুন্দিবাগের একটি বাড়ি থেকে মোস্তফা (৩৫), মোবারক (৪০), নূরুল হক (৪০), বিল্লাল (২০), আকতার (১৯), বাবুল (৩০), লিটন (১৮), সুমন (২৭) ও মনিরকে (২৪) গ্রেফতার করে। উদ্ধার করা হয় ১৫০ গ্রাম গান পাউডার, ২ বস্তা পাথর, ৮৫ টি খালি জর্দার কৌটা, ১ বস্তা কাঁচের টুকরা, ২শ’ তারকাটা ও ৬টি স্কচটেপ ।

এদের সবাই টঙ্গীর বাস্তুহারা এলাকার সন্ত্রাসী কামরুল গ্রুপের সদস্য। প্রতিপক্ষ মান্নান গ্রুপকে ঘায়েল করার জন্য তারা বোমা তৈরি করছিল বলে পুলিশকে জানিয়েছে।

পুলিশ জানায়, টঙ্গীর বাস্তুহারা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বহুদিন ধরে কামরুল ও মান্নান গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।