সাতক্ষীরায় ৭২ ঘন্টায় ৯৫ জন গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ৭২ ঘন্টায় চার উপজেলা থেকে ৯৫ জনকে গ্রেপ্তার করেছে।
এদের মধ্যে জি আর মামলায় ৪৭ জন, সি আর মামলায় ২৮ জন, নিয়মিত মামলায় ১৪ জন, ৫৪ ধারায় ৪ জন এবং ৩৪ ধারায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরায় বিশেষ অভিযান শুরু হওয়ার দিন কলারোয়া উপজেলা থেকে ১০ জন, তালা উপজেলা থেকে ১০ জন, শ্যামনগর উপজেলা থেকে ২৯ জন এবং সাতক্ষীরা সদর উপজেলা থেকে ৪৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে। তার নাম মোজাফফর রহমান। তালা উপজেলার দোহার গ্রামে তার বাড়ি। তার বিরুদ্ধে দুটি ডাকাতি, তিনটি হত্যা, তিনটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ আরও মামলা রয়েছে।
এএসপি (সার্কেল) দেলোয়ার হোসাইন সাঈদী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাতক্ষীরার চার উপজেলায় বিশেষ অভিযান চলছে। এ পর্যন্ত গত তিনদিনে ৯৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
