২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শিশু গণধর্ষণের শিকার

পঞ্চম শ্রেনীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে রোববার রাতে সাভারের নয়ারহাট এলাকায়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে ৬ ধর্ষককে আসামী করে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

পুলিশ ও ধর্ষিতার পারিবারিক সূত্র জানায়, একই এলাকার ৬ যুবক শিশুটিকে বাড়ির পাশের ঝোপে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে শিশুটির মা বাদি হয়ে সোমবার রাতে আশুলিয়া থানায় ধর্ষক শফিকুল ইসলাম ও তার পাঁচ সহযোগীকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলীম জানান, তদন্তের সার্থে বাকী ৫ আসামীর নাম এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটির অবস্থা আশংকাজনক বলে তিনি উল্লেখ করেন।