মাহবুবুল আলম তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র
পানি সম্পদ, তথ্য ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মাহবুবুল আলমকে তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার থেকে প্রতিদিন বিকেল সাড়ে ৩ টায় তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে সাংবাদিকদেরকে ব্রিফিং দেবেন।
রোববার সাংবাদিকদের কাছে তিনি নতুন দায়িত্বপ্রাপ্তির কথা স্বীকার করেন।
এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদেরকে বলেন, “প্রশাসনে এখন পর্যন্ত যে রদবদল করা হয়েছে সেটা তাৎক্ষণিক। এরপর থেকে প্রশাসনে রদবদলের জন্য শনিবার গঠিত কমিটি কাজ করবে। আমরা চাই দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে। আগামী কয়েকদিনের মধ্যেই দেশবাসী আমাদের কাজ সম্পর্কে বুঝতে পারবে।”
