২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের বাড়িতে গুলির ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মওদুদ আহমেদের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 10:13 AM

Updated : 26 Apr 2022, 04:02 PM

শনিবার রাতে মওদুদ আহমেদের গুলশানের বাড়ির উদ্দেশ্যে গুলি বর্ষণের পর যুগ্ম কমিশনার একেএম মাহফুজুল হকের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় মোটর সাইকেল আরোহীরা শনিবার রাতে সাবেক আইনমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি করলে ওই বাসার পাহারায় নিয়োজিত পুলিশ সদস্য কন্সটেবল কামরুল আহসান আহত হয়।

আহত কামরুল হাসানকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলশান থানা পুলিশ জানায়, গুলি চালানোর ঘটনাটি ঘটে রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে। মোটর সাইকেল আরোহী দুই যুবক গুলি চালিয়ে দ্রুত সটকে পড়ে। তারা মোট তিন রাউন্ড গুলি করে।

পুলিশ জানায়, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।