২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের হাতে সিরাজগঞ্জে চরমপন্থী নেতা নিহত

নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হেলালকে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে কামারখন্দে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 02:37 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

পুলিশ জানায়, র‌্যাবের পোশাক পরে প্রতিপক্ষের ১৫/২০ জন লোক শনিবার ভোর রাতে হেলালের ঝাঐল গ্রামের বাড়িতে ঢুকে তাকে ধরে নিয়ে যায়।

পুলিশ চৌবাড়ি স্কুল সংলগ্ন রাস্তার পাশ থেকে হেলালের লাশ দুপুরে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে কামারখন্দ থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, হেলাল এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।