২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট হয়ে আসছে বিমানের পৃথিবী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লোকসান কমাতে চারটি আন্তর্জাতিক ও দুটি অভ্যন্তরীণ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2006, 02:05 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, সম্প্রতি বিমান কর্তৃপক্ষ নিউইয়র্ক, ফ্্রাঙ্কফুর্ট ও প্যারিস ফ্লাইট স্থগিত করে। একইসাথে স্থগিত করা হয় অভ্যন্তরীণ রুট বরিশাল ও সৈয়দপুর ফ্লাইট। সর্বশেষ গত ২৯ অক্টোবর স্থগিত করা হয় নারিতা ফ্লাইট।

তিনি জানান, যাত্রী শূণ্যতার কারণে বহু বছর ধরে বিমান এসব রুটে লোকসান দিয়ে এলেও রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণে এসব রুটে উড্ডয়ন স্থগিত করা যাচ্ছিল না।

গত ২৬ মে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সরকারের কাছে লোকসানগ্রস্ত ওই ছয় রুটে যাত্রা স্থগিত করার দাবি জানায়। এরই পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে এসব রুটে ফ্লাইট স্থগিত করা হয়।

বিমান এখন পাঁচটি ডিসি-১০, চারটি এয়ারবাস ও চারটি এফ-২৮ উড়োজাহাজ দিয়ে ২২টি আন্তর্জাতিক ও পাঁচটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাচ্ছে।