তানোরে ধর্ষণের পর তরুনীকে জবাই
তানোর উপজেলার শীবপুরে দুর্বৃত্তরা এক তরুনীকে ধর্ষণের পর জবাই করে হত্যা করেছে।
সূত্র জানায়, শীবপুর গ্রামের মৃত ছইমুদ্দিনের মেয়ে কমেলা (২৫) রোববার বিকেলে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যায়। কিন্তু সন্ধ্যার পরও সে ফিরে না আসায় বাড়ির লোকজন তার খোঁজ করতে শুরু করে। এক পর্যায়ে এলাকাবাসী তার জবাই করা লাশ একই গ্রামের মজিবুর রহমানের বাড়ির খড়ের পালার পাশে পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে তানোর থানা পুলিশ রোববার রাতেই লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাল মর্গে পাঠানো হয়েছে।
ধর্ষণের পর হাসুয়া দিয়ে কমেলাকে জবাই করে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রহমান বাদী হয়ে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
