মধুপুরে বোমাসহ যুবক গ্রেপ্তার
মধুপুরে সোমবার পুলিশ ৬টি হাত বোমাসহ শিমুল(২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, সকালে ওই যুবক একটি ব্যাগ নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছিল। সন্দেহ হওয়ায় পুলিশ তার ব্যাগে তল্লাশি চাৃিলয়ে ৬টি বোমা উদ্ধার করে। শিমুল মধুপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুস সামাদের ছেলে।
এ ব্যাপারে মধুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
