সূত্রাপুরে মহিলার আত্মহত্যা
নগরীর সূত্রাপুরের দীননাথ লেন সড়কে রোববার গভীর রাতে শামসুন্নাহার লাভলী (৫০) নামের এক মহিলা নিজ দেহে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত লাভলী সূত্রাপুরের ১২/১১ দীননাথ লেন সড়কের আলহ্বাজ সালামত মিয়ার মেয়ে। খবর পেয়ে সূত্রাপুর থানা পুলিশ সোমবার সকাল ৮ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে সূত্রাপুর থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, নিহত সামসুন্নাহার লাভলী মানসিক রোগী ছিলেন। এর আগে তিনি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
