২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও জয়পুরহাটে ১৪৪ ধারা জারি

চট্টগ্রামে সিরাজগঞ্জ, জয়পুরহাট এবং একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ সভা আহ্বান করায় কোন প্রকার অনভিপ্রেত ঘটনা এড়ানোর জন্য শনিবার ১৪৪ ধারা ঘোষণা করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 12:21 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

নফহবংি২৪.পড়স এর চট্টগ্রাম প্রতিনিধি জানান, জেলার লালদীঘির ময়দানে পুলিশ প্রশাসন শনিবার রাত ২টায় ১৪৪ ধারা জারি করে।

নফহবংি২৪.পড়স এর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শহরের বাজার ষ্টেশন স্বাধীনতা স্কয়ারে বিএনপি দুপুর ২টার দিকে সভা সমাবেশ আহ্বান করে। অপরদিকে স্থানীয় জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন সহ ১৪ দলও তাদের কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য একই স্থানে বিকাল ৩টায় সভা আহ্বান করে। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন শনিবার ভোর থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

জেলা আওয়ামী লীগের তথ্য, প্রচারনা ও গবেষণা সম্পাদক হেলাল উদ্দিন জানান, ১৪৪ ধারা জারি করায় আওয়ামী লীগ সহ ১৪ দল তাদের সমাবেশ বাজার ষ্টেশন স্বাধীনতা স্কয়ারের পরিবর্তে প্রেসক্লাব নাজমূল চত্বর মোড়ে আহ্বান করেছে। অপরদিকে শহর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, তারা সংশ্লিষ্ট স্থানেই সভা সমাবেশ করবে। 

নফহবংি২৪.পড়স এর জয়পুরহাট প্রতিনিধি জানান, শনিবার বেলা ১১ টায় শহরের মুক্ত মঞ্চে একই সময়ে আওয়ামী লীগের দুইটি গ্র“প ও চার দলীয় জোট সমাবেশ আহ্বান করলে ত্রি-মুখী সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পাশাপাশি সমাবেশ স্থল সহ পৌর এলাকায় সকল প্রকার মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নাশকতা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল ১০ দিনের জন্য এ এলাকায় মঞ্চ তৈরী করেছিল। পাশাপাশি বিএনপি একই স্থানে শনিবার সমাবেশ আহ্বান করে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে বিএনপির কর্মীরা মঞ্চ দখল করতে গেলে আওয়ামী লীগের কর্মীদের সাথে সংঘর্ষ এবং মঞ্চ ভাংচুরের ঘটনা ঘটে। এর পরপরই পুলিশ প্রশাসন সে এলাকায় ১৪৪ ধারা জারি করে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।