২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ীতে মা-মেয়ে হত্যা: ৬দিনেও সুরাহা হয়নি

রাজশাহীর গোদাগাড়ীতে মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনায় ছয়দিন পেরিয়ে গেলেও কোন কুল--কিনারা হয়নি এখনও। গ্রেপ্তারকৃত তরিকুল রিমাণ্ডের চতুর্থ দিনেও কোন তথ্য দেয়নি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

পুলিশ জানিয়েছে, সৌদি প্রবাসী বজলুর রহমানের নিহত স্ত্রী মিলিয়ারার কোন শত্র“ ছিল না। বাসায় নগদ কোন টাকা--পয়সাও গচ্ছিত ছিল না। খুনিরা মিলিয়ারা ও তার মেয়ে পারভিনকে জবাই করলেও মিলিয়ারার কানের দুল খুলে নেয়নি। মিলিয়ারার পরিবার থেকে বলা হয়েছে, মিলিয়ারাকে ধর্ষণ করতেই খুনিরা এসেছিল।

তবে গোদাগাড়ী থানার ওসি নূরুল আমিন জানান, অর্থ লুট করার উদেশ্য থেকে খুন করে থাকতে পারে খুনিরা। তদন্তচলছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত তরিকুল জিজ্ঞাসাবাদে সে কিছুই জানায়নি।

এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে সোমবার একই গ্রামের বাবু নামের অপর এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। গোদাগাড়ী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম গ্রেফতারকৃত বাবুকে পরদিন ২৪ অক্টোবর রাজশাহী ক অঞ্চলের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। ঈদের ছুটিতে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় রিমান্ডের শুনানি হয়নি। আগামী ২৯ অক্টোবর তা অনুষ্ঠিত হবে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে সাংবাদিকদের জানিয়েছেন, খুনিরা মিলিয়ারাকে ধর্ষণের পর হত্যা করেছে। মহিলা পরিষদ নৃশংস এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও খুিনদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।

গত শুক্রবার রাতে ধোয়াযৌবন গ্রামের সৌদি প্রবাসী বজলুর রহমানের স্ত্রী মিলিয়ারা ও মেয়ে পারভিনকে জবাই করে হত্যা করা হয়।