২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া ও ব্রাহ্মণবাড়িয়ায় ঈদগাহে সংঘর্ষ, আহত ২৫

কুষ্টিয়ার বড় স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে স্থানীয় যুবদল নেতা ও তার সমর্থকদের সাথে মুসুল্লীদের সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের নামাজের মোনাজাত সংক্ষিপ্ত করা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হন কমপক্ষে ১৫ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2006, 02:22 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

নফহবংি২৪.পড়স এর কুষ্টিয়া প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৯টার দিকে জেলা যুবদলের সহ-সভাপতি কামরুজ্জামান বিশ্বাস বিলা ও তার ভাই দুলা মদ খেয়ে দলবল নিয়ে ঈদগাহে প্রবেশ করে নামাজের আগে ইমামের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে আবোল তাবোল বকাবকি শুরু করে। এ সময় মুসল্লিরা তাদের নিবৃত করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় আধঘন্টা ধরে এই সংঘর্ষ চলে। পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিপুল সংখ্যক পুলিশ প্রহরায় ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে ক্ষুব্ধ মুসুল্লীরা বিলা বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুর করে।

নফহবংি২৪.পড়স ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, শহরে ঈদের প্রধান জামাতে মোনাজাত সংক্ষিপ্ত করার ঘটনাকে কেন্দ্র করে মুসুল্লীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় ঈদগাহ মাঠের সামিয়ানাসহ মাইক ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়।

মুসুল্লীদের কেউ কেউ অভিযোগ করেন নামাজ শেষে মোনাজাত করা হয়নি। আবার অনেকে বলেন, মোনাজাত সংক্ষিপ্ত করা হয়েছে।

সকাল নয়টায় ঈদের প্রধান জামাত কাজিপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। ইমামতি করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মুফতি নুরুল্লাহ।

জামাতে বিদ্যুৎ ও ভূমি প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অর্ধ লক্ষাধিক মুসুল্লী শরীক হন।