আব্দুল ওয়াহেদ ফের চাঁপাই চেম্বারের সভাপতি
আবারো আব্দুল ওয়াহেদের সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রিজের নতুন কমিটি সোমবার গঠিত হয়েছে।
শনিবারের নির্বাচনে নির্বাচিত ১৯ সদস্যের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। এ নিয়ে তিনি টানা ৬ষ্ঠ বারের মত সভাপতি নির্বাচিত হলেন।
এছাড়া মোঃ মোখলেসুর রহমান সহ-সভাপতি, রাসিদুল হাসান জুনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
