হামলার শিকার এক তৈরি পোশাক কারখানার মালিকের অভিযোগ
রাজধানীর বিভিন্ন তৈরি পোশাক কারখানায় বিশৃংখলাকালে গত মঙ্গলবার মিরপুরের একটি কারখানায় অগ্নি নির্বাপক যন্ত্র ও মূল্যবান অন্যান্য জিনিসপত্র ধ্বংস করা হয়েছে বলে ওই কারখানার মালিক অভিযোগ করেছেন।
আন্দোলনের নামে অগ্নিনির্বাপক যন্ত্রের ক্ষতিকে পরিকল্পিত আক্রমণ বলে কারখানার সত্ত্বাধিকারী মনে করেন।
বিডিনিউজ-এর সাথে আলাপকালে আক্রান্ত কারখানা স্পীডওয়েল লি. এর মালিক রকিব সাজ্জাদ এ ঘটনাকে একটি পূর্ব পরিকল্পিত ঘটনা আখ্যা দিয়েছেন।
তিনি বলেন ২০-২৫ জনের একটি দল লোহার রড, হাতুড়ি এবং ড্যাগারসহ জোরপূর্বক তার কারখানায় প্রবেশ করে এবং লুটপাট চালায়। তারা কাপড়, চেয়ার-টেবিল এবং অগ্নিনির্বাপক যন্ত্র ধ্বংস করে।
রকিব সাজ্জাদ জানান এব্যাপারে তিনি মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
