২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অস্ত্রসহ ২ চরমপন্থি নেতা গ্রেফতার

বেড়া উপজেলার পায়না গ্রামে অভিযান চালিয়ে পুলিশ রোববার অস্ত্রসহ দুই চরমপন্থি নেতাকে গ্রেফতার করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 05:31 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

গ্রেফতারকৃতরা হলো আটঘরিয়া উপজেলার চৌবাড়িয়া গ্রামের মুনরুল (২৫) ও বেড়া উপজেলার পায়না গ্রামের আলম (২৭)। তাদের কাছ থেকে একটি দেশী বন্দুক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপনে খবর পেয়ে শনিবার মধ্য রাতে পুলিশ পায়না গ্রামের মান্নাফের বাড়ি থেকে চরমপন্থি  নেতা মনিরুল ও আলমকে গ্রেফতার করে। এ সময় কয়েকজন পালিয়ে যায়।