একুশে মেলার তথ্য পাওয়া যাবে ইন্টারনেটে
একুশে গ্রন্থ মেলা ২০০৬ এ আগত নতুন বই ও প্রাত্যহিক কর্মকান্ডের তথ্য পাওয়া যাবে ইন্টারনেটে। একুশেমেলা ডট কম (িি.িবশঁংযবুসবষধ.পড়স) ঠিকানার ওয়েব সাইটটিতে প্রতিদিন সংযুক্ত করা হবে মেলার বিভিন্ন তথ্য। বাংলা একাডেমির সহায়তায় এবিসি ডিজিটাল নামক একটি প্রতিষ্ঠান তৈরি করেছে এই ওয়েবসাইটটি।
সাইটটি ভিজিট করে দেখা যায়, এর ইন্টারফেসের ডানদিকে নতুন বই শীর্ষক একটি কলাম রয়েছে। এই কলামে প্রতিদিন গ্রন্থমেলায় আগত বইগুলো সম্পর্কে তথ্য যুক্ত করা হবে। মেলা সম্পর্কিত বিভিন্ন ঘোষণা থাকবে ইন্টারফেসের বাম পাশে। এছাড়া মেলা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদন ও ছবি স্থান পাবে সেখানে। ১ ফেব্র“য়ারি মেলা শুরুর দিন থেকে প্রতিদিন সাইটটিতে তথ্য সন্নিবেশ করা হবে।
ওয়েবসাইটটির ডিজাইনার মো. আক্তারুজ্জামান বিডিনিউজকে বলেন, এই সাইটে তথ্য সন্নিবেশের জন্য বই মেলার ৪২৯ নম্বর স্টলে যোগাযোগ করতে হবে। সেখান থেকে ওয়েবসাইটটি মনিটর করা হবে।
তিনি আরো বলেন, ওয়েবসাইটে তথ্য সন্নিবেশের জন্য কোনও প্রকার খরচ লাগবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইন্টারনেটে বাংলা ভাষার ব্যবহার শীর্ষক একটি তথ্যবহুল নির্দেশিকাও যোগ করা হবে এই ওয়েবসাইটে। এই নির্দেশিকা ২১ ফেব্র“য়ারি নাগাদ পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০০৫ সালের বই মেলার শেষের দিকে ওয়েব সাইটটি তৈরি করা হয়। এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাঙ্গালিরা বইমেলার তথ্য পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
