১০ ফেব্রুয়ারি পবিত্র আশুরা
আগামী ১০ ফেব্রুয়ারি পবিত্র আশুরা পালিত হবে। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এছড়া আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে হিজরী নববর্ষ মুহররম ১৪২৭ মাস গণনা শুরু হবে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ও ধর্ম সচিব মুহম্মদ আতাউর রহমান। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ ফজলুর রহমান, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আকরাম হোসেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মওলানা উবায়দুল হক ও সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ নূরুদ্দীন এবং লালবাগ শাহী জামে মসজিদের খতীব মাওলানা আমিনুল ইসলামসহ জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা।
