গাইবান্ধা থেকে জেএমবি’র ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা গাইবান্ধার বাসস্ট্যান্ড এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই এহসার সদস্য ও থানা কমান্ডারকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃতরা হল সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের শামসুল হকের পুত্র আব্দুল কাইয়ুম ওরফে কামাল ও কুয়োখাতাইর গ্রামের আনসার আলীর পুত্র হারুনুর রশীদ ওরফে হানু।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গাইবান্ধা সদর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জে এম বির এহসার সদস্য ও গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী থানার কমান্ডার কামাল ও জেএমবি সদস্য হানুকে আটক করে।
জিজ্ঞাসাবাদে কামাল জানায়, সে গত বছরের জানুয়ারিতে জেএমবিতে যোগদান করে এবং ২০০৫ সালের জুন মাসে এহসার হয়।
১৭ ই আগষ্টে দেশজুড়ে বোমা হামলায় কামাল জেএমবি’র জেলা কমান্ডার রিয়াজ আহমেদের নেতৃত্বে গাইবান্ধা কোর্ট এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল বলে সে স্বীকার করেছে।
তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
