রাজধানীর হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
রাজধানীর মগবাজারে বৃহস্পতিবার সকালে একটি আবাসিক হোটেল থেকে ৩০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত ব্যক্তি যশোরের বাঘাপাড়া উপজেলার আলিয়া গ্রামের আবুল কালামের পুত্র আব্দুল আজিজ বলে পরিচয় পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, তারা সকালে মগবাজারের নিউ সার্কুলার রোডের রূপসী বাংলা আবাসিক হোটেলের ১১০ নং কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তি ২৪ জানুয়ারি তাদের হোটেলে কক্ষ ভাড়া নেয় এবং বৃহস্পতিবার সকালে তারা তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
পুলিশ বা হোটেল কর্তৃপক্ষ কেউই তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি।
