জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন প্রস্তুতি শেষ পর্যায়ে
আগামী ২ ফেব্র“য়ারি অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন উপলক্ষ্যে সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান সিনেট হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
উপাচার্য বলেন, এবারের সমাবর্তনে ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত øাতক (সম্মান), ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত øাতকোত্তর এবং ৩০ নভেম্বর ২০০৫ পর্যন্ত এম ফিল ও পিএইচডিসহ মোট ২ হাজার ৭ শত ৯৭ জন শিক্ষার্থীকে ৪ হাজার ৩৫০ টি সনদপত্র দেওয়া হবে।
তিনি আরো বলেন, তৃতীয় সমাবর্তনের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৪ লক্ষ টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রায় ২০ লক্ষ টাকা পাওয়া যাবে।
সমাবর্তনে সভাপতিত্ব এবং শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করবেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। এছাড়া বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক ও শিক্ষাপ্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল।
