২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে কীর্তণ অনুষ্ঠানে বোমা হামলায় এক গৃহবধু নিহত, শিশুসহ ৭ জন আহত

মেহেরপুরের গাংনী উপজেলার দাসপাড়ায় বুধবার রাত ১০টায় হিন্দুদের এক কীর্তণ অনুষ্ঠানে বোমা হামলায় এক গৃহবধু নিহত হয়েছেন। তার নাম দিপালী (৩০)।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 11:47 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ঘটনায় এক শিশুসহ আরো সাতজন আহত হয়েছে। তাদের শরীর বোমার আগুণ ও স্পি­ন্টারে ঝলসে গেছে।

আহতরা হচ্ছে অনিল দাস (৬০), অজিত দাস (৬০), অনন্ত দাস (৬০), প্রার্থনা (৩), রেনুকা (৫০), সুজন দাস (২৫) ও ছোট অজিত (২৫)।

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, স্থানীয় তারা চন্দ্রের পিতার মৃত্যুতে আয়োজিত ওই কীর্তণ অনুষ্ঠানে সন্ত্রাসীরা দুইটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।