বরিশাল টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি
বরিশাল নগরীর কাউনিয়া এলাকার খান সন্স টেক্সটাইল মিলে বুধবার বিকাল ৪টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
মিলের মালিক দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তিনটি মেশিন এবং বিপুল পরিমাণ গেঞ্জি কাপড়ের কাটপিস সম্পূর্ণ পুড়ে গেছে।
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দুলাল হোসেন জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের লোকেরা প্রায় দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
